ইউরোপ

উত্তর মেসেডোনিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

উত্তর মেসেডোনিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়। তবে হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল,সেটিও পরিষ্কার নয় বলে বিবিসির খবরে জানা গেছে।

আবিষ্কৃত হলো বিশ্বের সর্ব-উত্তরের দ্বীপ

আবিষ্কৃত হলো বিশ্বের সর্ব-উত্তরের দ্বীপ

এক দল বিজ্ঞানী দাবি করেছেন, গ্রিনল্যান্ডের উপকূলে সৌভাগ্যক্রমে তারা যে নতুন দ্বীপটি আবিষ্কার করেছেন, সেটি পৃথিবীর সর্বোত্তরাঞ্চলীয় দ্বীপ বলে তাদের বিশ্বাস।

ফ্রান্সে দাবানল, ছয় হাজার মানুষকে সরানো হলো

ফ্রান্সে দাবানল, ছয় হাজার মানুষকে সরানো হলো

তুরস্ক, গ্রিস, ইটালির পর এবার ফ্রান্সেও দাবানল ভয়ংকর আকার নিচ্ছে। শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়াচ্ছে।দক্ষিণ ফ্রান্সের বনভূমি জ্বলছে। ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। 

আফগানিস্তান বিষয়ে জি-৭ বৈঠক আয়োজনে সম্মত বাইডেন ও জনসন

আফগানিস্তান বিষয়ে জি-৭ বৈঠক আয়োজনে সম্মত বাইডেন ও জনসন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। তারা আফগান সঙ্কট নিয়ে ভার্চুয়ালি জি-৭ বৈঠক আয়োজনেরও ঘোষণা দেন।

যুক্তরাজ্যে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৬

যুক্তরাজ্যে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৬

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্লাইমাউথের একটি বাড়িকে লক্ষ্য করে এক বন্দুকধারীর গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেভাজন হামলাকারীও

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ১৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন।  দেশটির কামচাতকা উপদ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে।

তুমুল বৃষ্টিতে নিভে এসেছে তুরস্কের দাবানল

তুমুল বৃষ্টিতে নিভে এসেছে তুরস্কের দাবানল

তুরস্কে টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন। রোববার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে।

করোনার  বিধি-নিষেধ আরোপের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

করোনার বিধি-নিষেধ আরোপের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

শনিবার, সমগ্র ফ্রান্স জুড়ে বিভিন্ন শহরে ২.৩০.০০০'র বেশি জনগণ স্বাস্থ্যকর্মীদের জন্য ভ্যাকসিন এবং জন সাধারণের জন্য ব্যবহার্য্য স্বাস্থ্য পাশসহ করোনা ভাইরাসের প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে বিক্ষোভে শামিল হনI

ইউক্রেনে মিলল বেলারুশের সমাজকর্মীর মৃতদেহ

ইউক্রেনে মিলল বেলারুশের সমাজকর্মীর মৃতদেহ

ভিতালি শিশোভ। ২৬ বছরের এই সমাজকর্মী কিয়েভে সকালবেলা দৌড়তে বেরিয়েছিলেন। তারপর আর ফেরেননি। তার বান্ধবী কিয়েভ পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে কিয়েভের একটি পার্ক থেকে ভিতালির দেহ উদ্ধার করে।

জাপানে ভূমিকম্প, অলিম্পিকের গেমস ভিলেজে আতঙ্ক

জাপানে ভূমিকম্প, অলিম্পিকের গেমস ভিলেজে আতঙ্ক

স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে জাপানের রাজধানী টোকিওতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ভূমিকম্পের কারণে অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

বার্লিনে বিক্ষোভ, কয়েকশ গ্রেফতার

বার্লিনে বিক্ষোভ, কয়েকশ গ্রেফতার

করোনাভাইরাস মোকাবেলায় জার্মান সরকারের নেয়া নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের বিরুদ্ধে রাজধানীর বার্লিনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। তবে বিক্ষোভে যোগ দেয়া কয়েকশ ব্যক্তিকে আটক করে পুলিশ।

দাবানল উপদ্রুত অঞ্চলকে 'দুর্যোগকবলিত এলাকা'ঘোষণা করল তুরস্ক

দাবানল উপদ্রুত অঞ্চলকে 'দুর্যোগকবলিত এলাকা'ঘোষণা করল তুরস্ক

তুরস্কে দাবানল উপদ্রুত দক্ষিণাঞ্চলকে 'দুর্যোগকবলিত এরাকা' হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি।

বিধি-নিষেধ শিথিল করায় যুক্তরাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ

বিধি-নিষেধ শিথিল করায় যুক্তরাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ

যুক্তরাজ্যে বিধি-নিষেধ শিথিল করার পর সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ ১৫ শতাংশ বেড়ে গেছে।সংক্রমণ নিয়ে একটি সাপ্তাহিক জরিপ থেকে শুক্রবার এ তথ্য জানা গেছে।

নবীজীর কার্টুন আঁকা বিতর্কিত ডেনিশ কার্টুনিস্ট মারা গেছেন

নবীজীর কার্টুন আঁকা বিতর্কিত ডেনিশ কার্টুনিস্ট মারা গেছেন

মহানবী হজরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র এঁকে বিশ্বব্যাপী মুসলমাদের ক্ষোভের মুখে পড়া ড্যানিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড ৮৬ বছর বয়সে মারা গেছেন।