ইউরোপ

ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

ইউক্রেনে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও তার জোট ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে ইরান। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলাপ করে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা

ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। 
স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। 

ম্যাককারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

ম্যাককারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাককারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫টি পরমাণু সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫টি পরমাণু সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাঁচটি ভার্জিনিয়অ ক্লাস পরমাণু-চালিত সাবমেরিন কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০৩০-এর দশকে এসব সাবমেরিন অস্ট্রেলিয়া পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে করা গুরুত্বপূর্ণ প্যাসিফিক নিরাপত্তা চুক্তির আলোকে এগুলো পাচ্ছে অস্ট্রেলিয়া। মার্কিণ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে দোলাচল : জর্জিয়া কি পরবর্তী ইউক্রেন?

পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে দোলাচল : জর্জিয়া কি পরবর্তী ইউক্রেন?

সাবেক রুশ প্রজাতন্ত্র জর্জিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য রাজধানী তিবিলিসিতে দ্বিতীয় দিনের মতো পানিকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছ। এনজিওগুলোর 'বিদেশী তহবিল' গ্রহণের বিরুদ্ধে একটি বিল পার্লামেন্টে পাস হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এর ফলে জর্জিয়া পরবর্তী ইউক্রেনে পরিণত হতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করবে ক্যানাডা

নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করবে ক্যানাডা

ক্যানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তদন্তে একজন স্বাধীন বিশেষ তদন্তকারী নিয়োগ দেয়ার কথা সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷

বাখমুতে পিছু হটছে ইউক্রেন, মারিউপোল সফরে রুশ মন্ত্রী শোইগু

বাখমুতে পিছু হটছে ইউক্রেন, মারিউপোল সফরে রুশ মন্ত্রী শোইগু

ইউক্রেনের বাহিনী বাখমুতের লড়াই থেকে সীমিতভাবে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে মনে হচ্ছে – বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে লড়াই, নিহত ৫

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে লড়াই, নিহত ৫

আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্ত অঞ্চল নাগর্নো-কারাবাখ নামে পরিচিত। সেখানেই আছে পাহাড়ে ঘেরা লাচিন করিডোর। এই করিডোর আর্মেনিয়ার সাথে নাগর্নো কারাবাখের একমাত্র যোগসূত্র। 

অতিরিক্ত সামরিক ও অভ্যন্তরীণ ব্যয় মেটাতে হিমশিম জার্মানি

অতিরিক্ত সামরিক ও অভ্যন্তরীণ ব্যয় মেটাতে হিমশিম জার্মানি

ইউক্রেন যুদ্ধ জার্মানির মতো দেশের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত অর্থ জোগাড় করার পাশাপাশি সরকারকে ভাবতে হচ্ছে অর্থ সমাজকল্যাণে নাকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। জার্মানিরা তাদের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।

এস্টোনিয়ায় নির্বাচন : ইউক্রেনপন্থীদের বিপুল জয়

এস্টোনিয়ায় নির্বাচন : ইউক্রেনপন্থীদের বিপুল জয়

উত্তর ইউরোপের দেশ এস্টোনিয়ায় প্রধানমন্ত্রী কাজা কালাসের মধ্য-ডানপন্থী রিফর্ম পার্টি পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হাত আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রতি যেসব নেতা বলিষ্ঠভাবে সমর্থন দিচ্ছেন, তাদের অন্যতম হলেন কালাস।

ইউক্রেন যুদ্ধে ১০ লাখ যুবক হারিয়েছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে ১০ লাখ যুবক হারিয়েছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ যুবক হারিয়েছে রাশিয়া। ব্রিটিশ ‘সিভিটাস রিসার্চ সেন্টার’-এর প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা রবার্ট ক্লার্ক এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরেছেন।

সেনাদের মনোবল বাড়াতে যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

সেনাদের মনোবল বাড়াতে যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রুশ সেনাবাহিনীর মধ্যে। এ অবস্থায় দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সেনাদের মনোবল বাড়াতে হঠাৎ করে যুদ্ধ ময়দানে হাজির হলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু।

নিজের বাড়িতেই খুন হলেন করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের আবিষ্কর্তা

নিজের বাড়িতেই খুন হলেন করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের আবিষ্কর্তা

মস্কোতে নিজের বাড়িতেই খুন হলেন রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের আবিষ্কর্তা আন্দ্রে বোটিকভ। এই রাশিয়ান বিজ্ঞানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

ইউক্রেনের জন্য আরো ৪০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের জন্য আরো ৪০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় কিয়েভ বাহিনীর জন্য শুক্রবার বিভিন্ন ধরনের গোলাবারুদ সমৃদ্ধ ৪০ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।