ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন গ্রিসের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।
কয়েক দিন ধরে 'ইউএফও'গুলো রাজধানী মস্কো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহরের বিপজ্জনকভাবে বর্ষিত হচ্ছে। রুশরা এতে ভয় পেয়ে গেছে বলে অনেকে বলছেন। এটাকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নতুন ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করা হচ্ছে।
তুরস্কের জাতীয় নির্বাচন ১৪ মে হতে পারে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বুধবার ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতাকালে এই ইঙ্গিত দিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞার জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার ২০০৫ সালে প্রণীত একটি আইনে সংশোধনী এনে এ নির্দেশ জারি করেন তিনি।
২০২৪ সাল থেকে ‘গ্রেট প্রেয়ার ডে’-তে সরকারি ছুটি থাকবে না ডেনমার্কে। সরকারি অফিস, প্রতিষ্ঠান খোলা থাকবে। বাজার-হাটও খোলা থাকবে। রীতিমতো পার্লামেন্টে আইন পাস করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন তার দেশের ওপর ড্রোন হামলা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে তার সীমান্তে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন।
নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সাথে সীমান্ত এলাকায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমানা-প্রাচীর নির্মাণ করছে ফিনল্যান্ড। তিন মিটার (১০ ফুট) উচ্চ 'বর্ডার গার্ড' নামে পরিচিত এই বেড়ার শীর্ষে থাকবে কাঁটাতার।
গ্রিসে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গ্রিসের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ইআরটি জানিয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
ন্যাটোতে যোগদানের ফিনল্যান্ডের প্রস্তাবকে ত্বরান্বিত করার লক্ষে দেশটি মঙ্গলবার সংসদীয় বিতর্ক শুরু করেছে। দেশটির রাশিয়ার সাথে বিস্তৃত সীমানা রয়েছে। এ সীমানা ইউরোপের দেশগুলোর সাথে রাশিয়ার থাকা বৃহত্তম সীমান্তের অন্যতম।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশ-পাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
এক বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন থেকে বহু মানুষ এবং শিশুকে জোর করে নিজেদের দেশে নিয়ে যায় রাশিয়া।
ভূমিকম্পের পর উদ্ধার কাজে বিলম্বের জন্য ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা আদিয়ামান পরিদর্শনে যান তিনি।
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতারা বলছেন, রাজধানী মিন্সকের কাছে ড্রোন হামলায় রাশিয়ার একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।বেলারুশের সরকার-বিরোধী দল বাইপলের নেতা আলিকসান্দর আজারভ টেলিগ্রামে করা এক পোস্টে এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন।
ফের আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।স্থানীয় সময় সোমবার ১২টা ৪ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাত্যে ভূকম্পনটি অনুভূত হয়।
ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।