ইউরোপ

ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম পাইলটদের নিষেধাজ্ঞা দিল এয়ার ফ্রান্স

ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম পাইলটদের নিষেধাজ্ঞা দিল এয়ার ফ্রান্স

ইসরায়েলের নতুন নিরাপত্তা নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স।

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

বিশ্ববাজারে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক ব্যর্থতার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার প্রকাশ্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কিয়েভের এখন এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম। 

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি

রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রাশিয়ার সঙ্গে স্পষ্ট ও দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের চুক্তি ছাড়া নিষেধাজ্ঞা শিথিল করা ওয়াশিংটনের স্পষ্ট দুর্বলতার পরিচয়। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই লাভবান হবেন এবং মস্কোর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে সরবরাহের অনুমতি দিতে সাময়িক সাধারণ লাইসেন্স জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। 

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহে রাজি হয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর এ বিষয়ে সম্মতি পেয়েছেন তিনি। 

ফ্রান্সের পর বেলজিয়ামেও শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্রান্সের পর বেলজিয়ামেও শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্রান্সের পর এবার প্রতিবেশী বেলজিয়ামেও শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার ফি বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষা উপকরণ সংগ্রহে নানা সংকটের প্রতিবাদে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লিয়েজে শত শত শিক্ষার্থী রাজপথে অবস্থান নেন।

বিশ্বসেরার মুকুট হারাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর

বিশ্বসেরার মুকুট হারাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর

একসময় সিল্ক রোডের বাণিজ্যপথ আর ইউরোপ-এশিয়ার সংযোগস্থল হিসেবে পরিচিত ছিল ইস্তাম্বুল। রেলযুগে বিখ্যাত ওরিয়েন্ট এক্সপ্রেসের যাত্রাপথও এসে থামত এই শহরে। এবার আকাশপথেও সেই সংযোগের নতুন রেকর্ড গড়ল ইস্তাম্বুল। বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দর হিসেবে শীর্ষে উঠে এসেছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। এ ক্ষেত্রে পেছনে পড়েছে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা লন্ডনের হিথ্রো বিমানবন্দর।

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার কথিত ‘হাইব্রিড কর্মকাণ্ডের’ সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে স্টান গ্রেনেড ব্যবহারে নিষেধাজ্ঞা

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে স্টান গ্রেনেড ব্যবহারে নিষেধাজ্ঞা

ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে স্টান গ্রেনেড ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

ইউক্রেনের হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় মধ্য এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির এক নতুন সুযোগ তৈরি হয়েছে ইরানের জন্য। মার্কিন অবরোধের মুখে দীর্ঘদিন ধরে তেল রপ্তানিতে সমস্যায় থাকা তেহরান এই সুযোগ কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের বাজার ধরতে শুরু করেছে। 

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, গ্রেপ্তার ১০৭

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, গ্রেপ্তার ১০৭

উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন প্রশাসনিক সংকটের প্রতিবাদে বেলজিয়ামের লিয়েজ শহরে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ থেকে ১০৭ জনকে আটক করেছে পুলিশ।