ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করার জন্য দেশটিতে সিরিয়া থেকে এক হাজার ভাড়াটে সৈন্য এনেছে। শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসটিরিস্কি বলেছেন, ইউক্রেনের সর্বত্র রুশ গোয়েন্দা ও সৈন্যদল ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের আর কোথাও নিরাপদ জায়গা নেই।
ইউক্রেন যুদ্ধে বিরোধিতা করা রুশ নাগরিকদের ‘জাতীয় বিশ্বাসঘাতক’ হিসেবে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক টেলিভিশন ভাষণে এই কথা বলেন তিনি।
ফের সাধারণ মানুষের উপর হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ইউক্রেন অভিযোগ করে, মারিউপলে একটি থিয়েটারে বোমাবর্ষণ করেছে রাশিয়ার বোমারু বিমান।
আন্তর্জাতিক আদালতে বড় ধাক্কা খেয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলা মামলায় আদালতের পক্ষ থেকে রাশিয়াকে নির্দেশ দেয়া হয়েছে যাতে অবিলম্বে তাদের সামরিক অভিযান বন্ধ করা হয়। আন্তর্জাতিক আদালতে যে বেঞ্চের সামনে এই মামলার শুনানি চলছে, তাতে রয়েছেন মোট ১৫ জন বিচারক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে রাশিয়ার আলোচনায় ‘কিছু আশা’ দেখছেন।বুধবার রুশ দৈনিক আরবিকের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।সাক্ষাতকারে তিনি বলেন, উভয়পক্ষ ইতোমধ্যেই এমন অবস্থানে আছে যে যার মাধ্যমে দুই পক্ষই ‘চুক্তির কাছাকাছি’ পৌঁছাতে পারে।
আইফেল টাওয়ার আরো উঁচু হয়েছে৷ মঙ্গলবার হেলিকপ্টার দিয়ে টাওয়ারের শীর্ষে বসানো হয়েছে নতুন বেতার অ্যান্টেনা৷ অ্যান্টেনাটি ছয় মিটারের, তাই আইফেল টাওয়ারও ছয় মিটার উঁচু হয়েছে বলে জানিয়েছে আইফেল টাওয়ার সোসাইটি৷
ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ২০ দিনে ১৩ হাজার আট শ’ সৈন্য হারিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক বার্তায় এই দাবি জানায়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘চ্যানেল ওয়ান'-এর লাইভ অনুষ্ঠান চলাকালে একটি প্ল্যাকার্ড হাতে হঠাৎই পর্দায় হাজির হন রুশ নারী মারিনা ওভিসসাইয়েনিকোভা৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘যুদ্ধ থামান৷ তাদের অপপ্রচার বিশ্বাস করবেন না৷ তারা আমাদের মিথ্যা বলছে৷''
ইউক্রেনে চলমান যুদ্ধে ৪র্থ এক জেনারেলকে হারালো রাশিয়ার সামরিক বাহিনী।মঙ্গলবার মেজর জেনারেল ওলেগ মিতইয়ায়েভ নামের ওই রুশ সেনাকর্মকর্তা মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে এরই মধ্যে দেশে দেশে জীবন যাত্রার ব্যয় বাড়তে শুরু করেছে৷ জ্বালানি তেলের দাম বৃদ্ধি শুধু নয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে প্রভাব৷ দেখা দিয়েছে খাদ্য সংকটের আশঙ্কা৷
পূর্ব ইউরোপে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্য দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছেন।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার কিয়েভের মেয়র এ কারফিউ জারি করেন বলে সংবাদ প্রকাশ করেছে সিএনবিসি।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি বহুতল ভবনে বিমান হামলা করেছে রাশিয়া। এমন এক হামলায় দু’ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
সোমবার তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে কথা বললেন জার্মানির চ্যন্সেলার শলৎস।কয়েক দিন আগেই তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিয়েভে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী। এছাড়া রুশ হামলা থেকে সাধারণ নাগরিকদের বাঁচাতে তাদের সরিয়ে নেয়ার কথাও জানিয়েছে ই্উক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।