ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় -মেলিটোপল নগরীর মেয়র শুক্রবার অপহৃত হয়েছেন। নগরীটি দখল করে রাখা রাশিয়ার সৈন্যরা তাকে অপহরণ করেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইউরোপ
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অংশে গোলাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। এ সময় কিয়েভের অনেক স্থানে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার সকালে সিএনএন সংবাদাতারা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ নিয়ে ইউক্রেনে মেজর জেনারেল পর্যায়ে তিন রুশ সামরিক কর্মকর্তা নিহত হলেন।
রুশ বিমান হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে খারকিভের কাছে একটি প্রতিবন্ধী কেয়ার হোম ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তা ওলেগ সাইনগুবভ শুক্রবার টেলিগ্রামে লিখেছেন, "শত্রুরা আজ ওস্কিলের কাছে প্রতিবন্ধীদের একটি বিশেষ স্থাপনায় আঘাত করেছে।"
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও গ্রুপ অব সেভেন দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে `সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ' হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে রুশ অভিযানের কারণে সেসব সুবিধা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের সংসদ সদস্য ইনা সভসুন শুক্রবার সকালে বিভিন্ন শহরে রাশিয়ান হামলার কথা উল্লেখ করে টুইটারে মন্তব্য করেছেন যে ইউক্রেনে এখন ‘কোনো নিরাপদ শহর নেই।’
ইউক্রেনে চলমান রাশিয়ার ‘বিশেষ অভিযানের’ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। পালটা হামলা চালাচ্ছে ইউক্রেনও। এই অবস্থায় শেষ উপায় হিসেবে পুতিন শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধেই জড়াবেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপের মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়া বের হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান। খবর বিবিসির।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে আবার বোমাবর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে যে রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে আলোচনার আর কিছুই বাকি নেই। রাশিয়ার দাবি না মেটানো পর্যন্ত দেশটিতে হামলা চলবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো প্রকার সম্মতিতে পৌঁছানো যায়নি।
রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন বৃহস্পতবার। ইউক্রেনে রুশ হামলার পর এটিই হবে উভয় পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এতে অংশগ্রহণ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও।
যুক্তরাষ্ট্রে বিবিসি এর সহযোগী সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন যে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে।
ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘ প্রধান। তিনি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউক্রেনের মারিউপোলের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বুধবারের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়ে