রাজধানী কিয়েভের ওপর রাশিয়া সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
ইউরোপ
যুদ্ধের মধ্যেও ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানী সংস্থা গাজপ্রমের বরাত দিয়ে এই তথ্য জানায় রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
রাশিয়ার ২১টি শহরে ছয়শোর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ।রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
যুক্তরাজ্যের চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডকিন বিবিসিকে বলেছেন, ইউক্রেন, ইউরোপ এবং সারা বিশ্বের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্তরাজ্য মনে করে যেন, কোনভাবেই ইউক্রেনের যুদ্ধ আর না বাড়ে।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে এর আগে বেলারুশে উভয়পক্ষ আরো দুদুফা বৈঠক করেছে।ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া শনিবার এ কথা জানান।
মারিউপোলের শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে নতুন করে আরেকটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা (বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে রাত একটা) পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
ইউক্রেনে হামলার চালানোর জেরে রাশিয়ার ওপরে পশ্চিমা নানা দেশ যে নিষোধাজ্ঞা আরোপ করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন।
ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এবার রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল। প্রতিষ্ঠান তিনটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট আগামী ৮ই মার্চ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।কারণ হিসেবে তারা বলছে, ফ্লাইট পরিচালনায় তারা “অতিরিক্ত বাধা”র মুখোমুখি হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাননি, রাজধানী কিয়েভেই অবস্থান করছেন।শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত নিজের অফিসে ধারণ করা এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একসময় অভিনেতা ও কমেডিয়ান ছিলেন৷ ২০১৫ সালে ‘সার্ভেন্ট অফ দ্য পিপল' সিরিজে তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন৷
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করছে ইউক্রেন।ঐ শহরের ওপর গোলাবর্ষণ এখনও চলছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনিয়ান ।শনিবার এক টুইট বার্তায় এই কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী অলেকসি রেজনিকভ।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দশম দিনে গড়িয়েছে এবং দু পক্ষের দ্বিতীয় দফা আলোচনাতেও কোন সমঝোতা হয়নি। আবার বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তার দিকে নজর নেই কোন পক্ষেরই।
বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুইট শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে 'হিউম্যানিটারিয়ান করিডোর' বলে তারা বর্ণনা করেছে।