রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তার বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে তার পরিবার।
অন্যান্য
জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় যশোর, পুলেরহাট ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ এবারের মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী হতে পারে আজ (মঙ্গলবার, ২৩ মে)। এছাড়া দেশের প্রায় ৬৪টি জেলার ওপর দিয়েই প্রবল বেগে এ ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
ভিসা আবেদনে সময় হাজীদের যেসব হোটেলের ঠিকানা দিয়েছিল, সেখানে উঠায়নি অনেক এজেন্সি। শুধু তাই নয়, তাদের কোনো গাইড ছিল না। ফলে হাজীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। এসব অভিযোগে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বুয়েটের শিক্ষক সুজিত কুমার বালা।
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১ টার দিকে শহরের দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের প্রচার মঙ্গলবার (২৩ মে) রাত ১২টায় শেষ হচ্ছে। এরপর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাকা রাস্তা এলাকায় মুড়ির মোয়ার ভেতর লুকিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
চলতি হজ মৌসুমে সোমবার রাত পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৮৭৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১১ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৭৫৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৮ হাজার ৭০২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৪ লাখ ১২ হাজার ৮৯৩ জন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় রহমত উল্যাহ ওরফে খোকন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি মো. আজহার আলী শিকদার (৬৮)কে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো: রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৮ বারের মতো পিছিয়েছে।