র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্নেল মাহাবুব আলম।
অন্যান্য
পাবনার সাঁথিয়ায় দু’দলের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত ও মহিলাসহ আহত ১৩ হয়েছে। বৃহস্পতিবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সেলান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান।
লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে গত বছরের তুলনায় এবছর লিচুর পরিমাণ অর্ধেকের কম। বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে লিচুর ফলনে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় খোসাসহ লিচু আটকে রায়হান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগছ এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের পাহাড়তলীতে গ্যাসলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
বাংলাদেশে বিদ্যুৎ সংকট আরো প্রবল হতে পারে। ঘূর্ণিঝড় ‘মোখায়’ গভীর সমুদ্রে দুইটি এলএনজি টার্মিনাল ভেসে যাওয়ায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে গেছে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সকাল ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে দই টক হওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) হিসেবে কর্মরত আছেন।
যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন টিম
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার একটি পরিদর্শন টিম অধিভুক্তি নবায়ন ও কেন্দ্র অনুমোদনের জন্য আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল যশোর পরিদর্শন করেছেন।
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে।
রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম লতিবুর রহমান লিসান (১৭)। সে জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদরাসার হেফজ বিভাগে পড়ত।
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দু’জন সৈনিক নিহত ও দুই অফিসার আহত হয়েছেন।
কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।
সাভারে আবারও একটি অনুমোদনহীন সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণের দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে টাঙ্গাইলের বাসাইলে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।