অন্যান্য

২১৫ কি.মি. বেগে উপকূলে আঘাত ‘মোখা’র

২১৫ কি.মি. বেগে উপকূলে আঘাত ‘মোখা’র

ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তরের দিকে ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে অতিক্রম করতে শুরু করেছে। বিষয়টি সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়।

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

পুরান ঢাকায় ভবনে আগুন

পুরান ঢাকায় ভবনে আগুন

রাজধানীর বংশাল থানা এলাকার নবাবপুর রোডে তিন তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সেন্টমার্টিন-মহেশখালীতে বৃষ্টিসহ দমকা হাওয়া

সেন্টমার্টিন-মহেশখালীতে বৃষ্টিসহ দমকা হাওয়া

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও গতিবেগ বাড়িয়েছে। এটি শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। এর প্রভাবে কক্সবাজার শহর, টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে।

ঘূর্ণিঝড় মোখা : উপকূলে কাজ করছে আড়াই লাখ আনসার-ভিডিপি সদস্য

ঘূর্ণিঝড় মোখা : উপকূলে কাজ করছে আড়াই লাখ আনসার-ভিডিপি সদস্য

ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ৫০ হাজার সদস্য উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন তারা।

কক্সবাজারে মোখার প্রভাব পড়তে শুরু করেছে

কক্সবাজারে মোখার প্রভাব পড়তে শুরু করেছে

কক্সবাজার উপকূলে ঘুর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।

পাবনায় পুকুরে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

পাবনায় পুকুরে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

যেসব এলাকায় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা

যেসব এলাকায় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এরই মধ্যে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় ‘মোখা’ : সারা দেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’ : সারা দেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় সারা দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন।শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত ১০টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৬০ কেজি ওজনের ডলফিন মিলল পদ্মায়

৬০ কেজি ওজনের ডলফিন মিলল পদ্মায়

মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নে পদ্মায় পাওয়া গেছে একটি ৬০ কেজি ওজনের মৃত ডলফিন। শুক্রবার বিকালে গাওদিয়া বাজারের দক্ষিণ পাশে পদ্মা নদীতে এ  ডলফিনটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী।

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের এ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান।