ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, অতিবৃষ্টি হলেও আগামী বর্ষায় ১৫ মিনিটের মধ্যে ডিএসসিসির আওতাধীন এলাকা হতে বৃষ্টির পানি নিষ্কাশন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় করা ধর্ষণ মামলায় পাবনা-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। গত রবিবার এক নির্দেশনায় ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়।
মাহফিলের খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলবাড়ি গজারিয়া গ্রামে।
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।
বাংলাদেশে বেশিরভাগ ভবন ও বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়া হয় না এবং এ কারণেই এ ধরণের দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় না।
চট্টগ্রাম মহানগরীতে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খুলশি এলাকার ‘ফিউশন ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগুন যেকোনো সময়েই লাগতে পারে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। মৃত্যু ব্যক্তির নাম রাজু। তিনি ভবনটির ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন।
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভাডভ্যান সংঘর্ষে কাজী আরশাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
রাজধানীর আদাবর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
কক্সবাজারের টেকনাফে আগুনে ভস্মীভূত হয়েছে মুরগির খামার। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। শনিবার রাত ১০ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপের ধাক্কায় ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।