ছাত্রী ও তার মাকে যৌন হয়রানির অভিযোগে মো. মামুন (৩১) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত করেছে (সিআইডি)।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তাকারী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আ: রউফ চৌধুরী মারা গেছেন।
জেলার সিংড়ায় দিনব্যাপী আইসিটি চাকুরী উৎসব শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন।
দিনাজপুরে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন (৩৩) নামের এক যুবক। শুক্রবার রাত ১০টার দিকে কোতোয়ালী থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান। এর আগে ভোরে শহরের ঘাসিপাড়া এলাকায় শ্বাসরোধ করে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৭) হত্যা করে মনোয়ার হোসেন।
কক্সবাজার পর্যটন এলাকার এক হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম থেকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
গাজীপুর মহানগরের ছোটদেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। শনিবার সকালে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনটি বিকেল হয়ে যায়। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প রেলপথ থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।
দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনো অ্যাকাউন্ট নেই।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শুক্রবার জানিয়েছেন, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লা সংকটের কারনে প্রায় ১ মাস পর গত বুধবার রাত ১২ টার দিকে আবার ৬৬০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটটি চালু হয়।
ভারতের মেঘালয়ে সৃষ্ট ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ, চীন, ভারত ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো ঝুঁকিতে আছে বলে নিরাপত্তা পরিষদকে জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রাম সেনানিবাসে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
চট্টগ্রামের হালিশহর এলাকায় লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পরও উদ্ধার করা সম্পন্ন হয়নি তেলবাহী তিনটি ওয়াগন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে। ওই ওয়াগনগুলো উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানায় রেল কর্তৃপক্ষ।