অন্যান্য

রাঙ্গামাটিতে বিবস্ত্র অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

রাঙ্গামাটিতে বিবস্ত্র অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

রাঙ্গামাটিতে এক উপজাতীয় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মগবান এলাকার আসামবস্তি-কাপ্তাই সড়কের একটি আগর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও মো. কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রুমা উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা রয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকার একটি ৭তলা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আদিব কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার রুহুল আমিনের ছেলে। সে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

যশোরে চারদিনের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

যশোরে চারদিনের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ২০২৩) থেকে যশোরে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির। চারদিনের এ প্রদর্শনী ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী অংশ নিচ্ছেন।

যশোরে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক আটক

যশোরে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক আটক

যশোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলিসহ দুজনকে আটক করেছেন পুলিশ। বুধবার গভীর রাতে সদর উপজেলার মোবারককাটি ও যশোর এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন

বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন

কর্ণফুলি নদীর তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ বর্তমানে প্রায় ৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো: হারুনুর রশিদ।

দুই বোনকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ

দুই বোনকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ

রংপুর নগরীর গণেশপুর এলাকা দুই বোনকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক। এসময় অপর এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। 

রূপপুর রেল স্টেশনের উদ্বোধন আজ

রূপপুর রেল স্টেশনের উদ্বোধন আজ

এম মাহফুজ আলম, পাবনা: আজ বৃহস্পতিবার ‘রূপপুর স্টেশন’ নামে নতুন একটি রেলওয়ে স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩শ’ ৩৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এটির নির্মাণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার  (০৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে ভার্চুয়ালি এই নতুন রেলস্টেশনের উদ্বোধন করবেন। পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লায় বাসচাপায় দুই যুবক নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই যুবক নিহত

কুমিল্লা বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটি টাকা লুট, মূল হোতাসহ আটক ১১

কোটি টাকা লুট, মূল হোতাসহ আটক ১১

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির নামে বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতারণার অভিযোগে মূল হোতাসহ ১১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপরে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবা-ছেলে হত্যায় দুই ভাই গ্রেফতার

বাবা-ছেলে হত্যায় দুই ভাই গ্রেফতার

ময়মনসিংহে বাবা-ছেলে হত্যায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সদর উপজেলার কামাল উদ্দিনের ছেলে মাহাবুব (২২) ও জাহাবুর সরকার জাফর (২৬)। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

নিজ বাসায় মিললো বিশ্ববিদ্যালয় কর্মচারীর মরদেহ

নিজ বাসায় মিললো বিশ্ববিদ্যালয় কর্মচারীর মরদেহ

রংপুরের গনেশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ব্যবসায়িক দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ব্যবসায়িক দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাত করে রফিক (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।