শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ‘জনসেবা ও কূটনীতি’ ক্ষেত্রে তার ‘অনুকরণীয় সাফল্যের’ জন্য গুসি শান্তি পুরস্কার পেয়েছেন Gবৃহস্পতিবার ম্যানিলায় আয়োজিত একটি অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
ঢাকার নিম্ন আদালতের প্রধান ফটকের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এজাহারনামীয় আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহসহ দেশজুড়ে কার্যক্রম পরিচালনার সময় আনুমানিক সংখ্যার চেয়ে বেশি ভোটার তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই হবে সম্ভাব্য ভোটারদের জন্য শেষ নিবন্ধন প্রক্রিয়া।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
দেশের ২৩টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে এবার প্রথমবারের মতো ২৫তম বিসিএসের কর্মকর্তাদের ডিসি করা হয়েছে। জাতীয় নির্বাচনের বছরখানেক আগে একসাথে এত জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হলো।
বিআরটি প্রকল্প যেন গলার কাটা হয়ে দাড়িয়েছে বিমানবন্দর-আব্দুল্লাহপুর-গাজীপুরগামী মানুষের জন্য। প্রকল্পের কারণে বিমানবন্দর সড়কে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষা-২০২০ এর (পদ সংখ্যা বৃদ্ধির) মাধ্যমে পিইডিপি-৪ এর লক্ষ্যমাত্রার পূর্ণতা এবং উত্তীর্ণ প্রার্থীদের (সর্বোচ্চ সংখ্যক) নিয়োগেদানে যথাযথ ব্যবস্থা করার জন্য মানববন্ধন করেছে চাকুরী প্রত্যাশীরা।
ঝাঁকজমকপুর্ণ ও আনন্দঘন পরিবেশ পাবনা সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনফারেন্স রুমে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
পাবনার মিডিয়া অ্যাসোসিয়েশন আয়োজিত উত্তরবঙ্গ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর(মুক্ত মঞ্চে)অনুষ্ঠিত হয়।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।শনিবার রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নৌ-যান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ; নৌ-যান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবি এবং আগামী ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌ-যান শ্রমিকরা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া পশ্চিম বাজারে রাত পৌনে চারটার দিকে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা গভীর রাতে ঘুরতে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি’র দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামেও পরিচিত এটি। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি ‘হালদা নদী’ বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।