বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যায় এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও মোটিভ সম্পর্কে এখনো অনিশ্চিত পুলিশ। এছাড়া হত্যার সাথে সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাভারের ধামরাইয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পাঞ্চলের একটি কীটনাশক কারখানায় শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তার বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কুষ্টিয়ার দহকুলার মাসুদ করিম লাল্টু হত্যা মামলায় সদর উপজেলার আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বিশ্বাসসহ ৬ জনের যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে এবং প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজধানী যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।নিহত পরিচ্ছন্নকর্মীর নাম-সেকান্দার আলী (৫০) ।। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দিবাগত রাতে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। দম্পতি ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮) উপজেলার আটি বাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।
ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মো: আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে বনানীর ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নান্টু বিশ্বাস (৪২) নামের রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ফুলপুর উপজেলার কাড়াহা বিদ্যুৎ অফিসের সামনে মঙ্গলবার রাতের কোনও এক সময় ওই দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বাংলাদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর অর্ধ-লক্ষাধিক শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের ও-লেভেল বা এ-লেভেল পরীক্ষায় অংশ নিয়ে থাকে।কিন্তু এদের বড় একটি অংশ প্রাইভেট শিক্ষার্থী হিসাবে প্রতিবছর পরীক্ষায় অংশ নেয়।