পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার (৮ আগস্ট) কাউখালী উপজেলার আইরন ঝাপুর্সী গ্রাম মধ্যরাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৯ আওস্ট) এ ঘটনায় কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
চুক্তি নবায়ন ও শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা অঞ্চল লংলাভ্যালীর ৩৪ বাগানের ৩০টিতেই শ্রমিকরা কর্ম বিরতি পালন করেছে। এর অংশ হিসেবে রাজনগর উপজেলার করিমপুর ও রাজনগর চা বাগানে দু’ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
নাটোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের অভিযানে অজ্ঞান পার্টির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে শশর্দী থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ২৩ কিলোমিটারের মধ্যে অনুমোদনহীন অরক্ষিত ১২টি ও ২১টি অনুমোদিত রেলক্রসিং রয়েছে। চলতি বছরের সাত মাসে রেলপথের ফেনী অংশে ট্রেনে কাটা পড়ে নয়জনের মৃত্যু হয়েছে।
রাজধানীর তুরাগে কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণে মোঃ আল আমিন (৩০) নামের দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।
বঙ্গোপসাগরে পশুর এবং বলেশ্বর নদীর মোহনায় বেহুন্দিসহ নানা ধরনের জাল পেতে রাখার কারণে ইলিশের যাতায়াত বাধাপ্রাপ্ত হচ্ছে। ঝাঁক বেঁধে ইলিশ নির্বিগ্নে উপকূলের নদ-নদীতে প্রবেশ করতে পারছে না। এতে করে সাগর এবং নদ ও নদীতে ইলিশের প্রাচুর্য কমে গেছে। সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইলিশের ওপর পড়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি হলো রাষ্ট্র থেকে রাষ্ট্রের সম্পর্কের জন্য ‘সুবর্ণ সুযোগ’ এবং উন্নয়নশীল দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য ‘যাদুর হাতিয়ার’।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন।
পবিত্র আশুরা ১৪৪৪ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি ও ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বই প্রকাশ নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা।
নদী ভাঙনের কবলে পড়ে এবার শতবর্ষের হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ইতোমধ্যে নদী চরাঞ্চলের অনেক এলাকা বিলীন হয়ে গেছে।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন রুটে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার আন্তঃজেলা এবং দূরপাল্লার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।আজ সোমবার ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে বিআরটিএ।