রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আটকে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আগুন দিয়েছেন আশিক আলী (৩০) নামে এক যুবক। সোমবার (৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহন নামের একটি নৈশকোচে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার মূল পরিকল্পনাকারীর নাম রতন হোসেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার হত্যার প্রধান আসামীসহ আটক ২। ভেড়ামারা উপজেলায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন বকেয়া বিলের ২ দুই লক্ষ পাঁচ হাজার টাকা আনতে গেলে খুন হন।
মন্ত্রীর পদপর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।রোববার (৭ আগস্ট) এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছিল মালিকপক্ষ। বিষয়টি নিয়ে আজ সোমবার দুপুরে বৈঠকে বসেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে নৌ মন্ত্রণালয়ে সচিবের সাথে বৈঠকে বসবে তারা।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সোমবার পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদরে অবৈধভাবে মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই সময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুটি ট্রাকও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
টাঙ্গাইল প্রতিনিধি:কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আলম ও রুমি খাতুন আসামিদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রাজধানীর তুরাগের রাজাবাড়ি (কামারপাড়া) এলাকায় রিকশার গ্যারেজ ও ভাঙারি দোকানে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ -৮ জনের মধ্যে ৩ জন মারা গেছে।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশ সঙ্কট, তার ওপর হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার লক্ষাধিক জেলে।