প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের নিয়োগের মেয়াদ সরকার আরো দু’বছর বাড়িয়েছে।
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
অন্যান্য
সিলেট শহরে কোথাও হাঁটুপানি, কোথাও গলাসমান। আশ্রয়কেন্দ্রের মানুষেরা খাবারের জন্য তাকিয়ে আছে সহায়তার দিকে। এর মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে। এদিকে গত ২৪ ঘণ্টা সিলেটে সর্বোচ্চ ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজে কাজ করার সময় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার এই ঘটনা ঘটে।মৃতরা হলেন জাহাজের টেকনিশিয়ান কেরালার বাসিন্দা জিষ্ণু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)।
উজান থেকে আসা পানি ও টানা চার দিনের বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বইরী আবহাওয়ার কারণে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারো হু হু করে বাড়তে শুরু করেছে।
পদ্মার মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ কথা জানিয়েছেন কবি সুফিয়া কামাল ফেরির মাস্টার মো. হাসান
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার পানি বেড়ে দু‘তীরে উপচে পড়েছে, দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। শনিবার বেলা ১২টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে দেড় হাজার পরিবার।
সিলেটের শাহপরান থানা জানিয়েছে শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
পাবনা প্রতিনিধি:জিআরপি পুলিশ শনিবার সকালে পাবনার ভাংগুড়া উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের কাছে বটতলা রেললাইন থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে পাবনার ভাংগুড়া থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া শহরের ত্রিমোহনী মোড় এলাকায় পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও একটি ডায়াং মোটর সাইকেল রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। আজ দুপুরে ত্রিমোহনীর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির মাদক বিরোধী আইনের মামলা প্রস্তুতি চলছে।
বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামসহ উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোয় হঠাৎ শুরু হওয়া বন্যার পেছনে অতিবৃষ্টির বাইরে আরও কয়েকটি কারণ দেখছেন গবেষকরা।এই বছর এ নিয়ে তৃতীয় দফার বন্যার কবলে পড়েছে এসব জেলা।
সিলেটে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী লোকজনকে উদ্ধারে কাজে যোগ দিয়েছে নৌবাহিনী। আজ শনিবার সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছেন।সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। আজ দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।
সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে পড়ছে। যমুনার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। বন্যা-আতঙ্ক দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে।