সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে পড়ছে। যমুনার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। বন্যা-আতঙ্ক দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে।
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
অন্যান্য
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরো বিস্তৃতি ঘটেছে।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের সবকটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এতে দুই জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।
ভারতের মেঘালয় ও আসামে ক্রমাগত বৃষ্টি হওয়ায় তা বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে সতর্ক করে দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয়েছে আরও দুই বাংলাদেশির।এ নিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছে।
পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক টোল দিয়ে পার হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের গাড়ি।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মাওয়া প্রান্তে টোলপ্লাজায় টোল দিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।
চট্টগ্রামের অব্যাহত বৃষ্টিতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরের আকবরশাহ এলাকায় পাহাড়ধসে দুই বোনের মৃত্যু হয় এবং বিজয়নগর এলাকায় আরেকটি ধসের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার দুর্ঘটনার শিকার হয়েছে বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই বিমানটি পুশব্যাক শুরু করে। এতে বিমানের ড্রিমলাইনারের দরজা ক্ষতিগ্রস্ত হয়।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাতের অভিযোগে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসসহ ৫ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কয়েক দিনের টানা বৃষ্টি ও অব্যহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার রাত থেকেই দ্রুত বাড়ছে পানি, বৃহস্পতিবার সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
ঢাকায় দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যার মূল আসামি পেশাদার ছিনতাইকারী মোঃ রিপনকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই তথ্য জানিয়েছে।
গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
দুবাই থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা, ৯ কেজি সিসাসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
কুমিল্লা সিটি করপোরেশনের টানা (কুসিক) টানা দু’বারের মেয়র মনিরুল হক সাক্কু অভিযোগ করেছেন শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৯৮০ ভোটে এগিয়ে থাকার কথা জানিয়ে এই ফলাফল প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।