চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা, না কি নাশকতা সেটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, এতো বড় একটি ঘটনা ঘটেছে সেটি দুর্ঘটনা না কি নাশকতা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
অন্যান্য
মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-২।
জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার অলিম্পিক ইন্ডাস্ট্র্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার ভোর চারটায় তাদের গ্রেফতার করা হয়।
বেড়ানোর কথা বলে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বরগুনা পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সময় বাড়ার সাথে সাথেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ৪০জন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাত অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।
প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন রাইয়ান কফম্যান নামে এক মার্কিন যুবক। গত রোববার (২৯ মে) প্রেমিকার নানা বাড়ি গাজীপুরে আসেন যুক্তরাষ্ট্রের মিশৌরী স্টেটের ক্যানসাস সিটির এই নাগরিক। শুধু তাই নয়; আসার পর ওই মুসলিম তরুণীকে বিয়েও করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে থাকতেই রাইহান ইসলাম গ্রহণ করেন।
আলোকিত হলো পদ্মা সেতু। পরীক্ষামূলকভাবে সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলিত করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ১২ নম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলো প্রজ্বলন করা হয়।
বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীর ওপর নির্মিত সোয়া ছয় কিলোমিটার দীর্ঘ সেতুটি আগামী পঁচিশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর পুরো অঞ্চল জুড়ে কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তনের আশা করা হচ্ছে।
পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তেভলনের প্রতিবাদে এলাকার কৃষকরা মানবন্ধন করেছেন। শনিবার (০৪ জুন) চরতারাপুর পদ্মা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকাবাসি বালি উত্তোলনের জোর প্রতিবাদ জানিয়ে তা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে জনসংখ্যার বিবেচনায় অবস্থান আরো উপরে।
কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের কব্জি বিছিন্ন, জড়িত অভিযোগে গ্রেফতার ৭।কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দের জেরে কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেনের ডান হাতের কব্জি বিছিন্ন ও হত্যা চেষ্টা মামলায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র্যাব।