কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলকে (৫০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।
- চোটে ছিটকে পড়লেন এনদ্রিক
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
অন্যান্য
অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার রাতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মণি। তিনি বলেন, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশের সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত করেছেন আদালত।
জেলার মণিরামপুরে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছে।মৃতরা হচ্ছে- মণিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাসেল হোসেন (১৬) ও একই গ্রামের তবিবুর রহমানের ছেলে রনি হোসেন (১৭)। আহত একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (১৭)।
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
যশোর প্রতিনিধি: যশোরে প্রতিপক্ষের হামলায় ইয়াছিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিন নামে এক যুবক খুন হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগা থানার চরকিশোরগঞ্জের কাছে মেঘনায় বুধবার রাতে লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশের নতুন অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ২১ বছরের নীচে কেউ মদ্যপানের পারমিট পাবে না।এ বিধিমালায় মূলত অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য কোথায় বেচাকেনা হবে, মদ্যপায়ীরা কোথায় বসে মদ পান করবেন, পরিবহন করতে পারবেন কি না - এসব বিষয় স্পষ্ট করা হয়েছে বলে বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আশুলিয়ার গার্মেন্টকর্মী মো: তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে টাকা আদায়ের ঘটনায় প্রত্যেকের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
যশোর প্রতিনিধি: অবিলম্বে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিক-আপকে ধাক্কা দিলে পিক-আপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৮ সেনাসদস্য আহত হন।
পা দিয়ে লিখে পরীক্ষায় টানা ৪র্থ বার জিপিএ-৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নূরার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।
পাবনায় শাহীন হোসেন (৩০) নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে তিন সহদোরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী।
বসন্তের শুরু বা বাংলা মাস ফাল্গুনের আগমনে দেশে স্বাভাবিক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময় শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।