রাজধানীতে পৃথক পৃথক এলাকা থেকে স্কুলছাত্রীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫শতাংশ। যশোর জেনারেল হাসপাতালে করোনায় মারা গেছে ৩জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন ডা. সেলিনা হায়াত আইভী।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে গেছে প্রায় দেড় হাজারের বেশি প্রার্থী। অথচ নির্বাচন শুরুর আগে একটা ধারণা প্রচলিত ছিল যে বিরোধী দলহীন এই স্থানীয় নির্বাচনে যারা সরকারি দলের প্রতীক নৌকা পাবেন তাদের বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে,আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে।
খুলনায় মেডিকেল শিক্ষার্থীদের সাথে লেটস ফ্লাই স্যানিটারী ন্যাপকিন স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জামালুন্নেসা বলেছেন, মানুষকে সেবা দেয়া আদ্-দ্বীনের মুল উদ্দেশ্যে।
ভোলার উপজেলা সদরের খেয়াঘাট সড়ক থেকে ২০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার রাত ৮ টার দিকে দুটি ট্রাকে করে পাচারের সময় এসব জাটকা আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজারের চকরিয়া রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গত সোমবার রাত ৮টার দিকে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে । সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৪০ মিনিটে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহে পথ শিশুদেও মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।নগরীরর শুকতারা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল তারেক স্মৃতি অডিটরিয়ামে পথ শিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিকরন করেন জাতীয় মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা, শুকতারা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিকলীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উম্মে তাবাস্সুম শুকতারা প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সাবেক বাণিজ্যিক সম্পাদক শামসুল আলম বেলাল আর নেই।
গত রাত ২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস, ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।
পাবনা প্রেসক্লাব এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি স্বল্পভাষী মুহম্মদ মহিউদ্দিন (৭৮) আর নেই। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টায় শহরের দিলালপুরের পাথরতলাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি----রাজিউন)। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাব তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
চুয়াডাঙ্গায় আবারও কমেছে তাপমাত্রা। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ।