অন্যান্য

উত্তরাঞ্চলে শৈত প্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে

উত্তরাঞ্চলে শৈত প্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে

দেশের উত্তরাঞ্চলে শৈত প্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়া অফিস জানায়,  কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গায়  খেজুর গুড়ের জমজমাট হাট

চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জমজমাট হাট

চায়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাটে বেচাকেনা জমে উঠেছে। ভালো দাম পেয়ে গাছিরাও বেশ খুশি। প্রায় একশ’ বছরের পুরোনো  ইহাটটি বসে উপজেলার জয়রামপুর রেলস্টেশনের পাশে। সপ্তাহে দু’দিন শনি ও মঙ্গলবার হাট বসে। প্রতি বছর শীত মরসুমের শুরু থেকে শেষ অবধি খেজুর গুড়ের ব্যাপক কেনাবেচা হয়ে থাকে এখানে।

ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সড়ক পরিবহন মন্ত্রণালয় এই আশ্বাস দিয়েছে।

ভোট দিলেন তৈমুরের স্ত্রী ও কন্যা

ভোট দিলেন তৈমুরের স্ত্রী ও কন্যা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের স্ত্রী হালিমা ফারজানা ও কন্যা ব্যারিস্টার মারিয়াম খন্দকার।

পোস্তগোলায় পোশাক কারখানায় আগুন

পোস্তগোলায় পোশাক কারখানায় আগুন

ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট  টানা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

পাবনায় জেলা পুলিশের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু

পাবনায় জেলা পুলিশের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু

‘‘অপরাধ নয় আঁধারের বৃত্তে, আলো আসুক আলোকচিত্রে’’শ্লোগানে কিশোর ও তরুণদের অপরাধ জগৎ থেকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে পাবনায় শুরু হয়েছে সাতদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা।

কুষ্টিয়ায় ৫০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুষ্টিয়ায় ৫০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুষ্টিয়ায় ৪৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

ডেসটিনির রফিকুলের রিভিউ আবেদন খারিজ

ডেসটিনির রফিকুলের রিভিউ আবেদন খারিজ

অর্থপাচার মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীনের জামিন প্রশ্নে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন।

পাবিপ্রবি’র পর এবার পাবনা পৌরসভা পেল ভারত সরকারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

পাবিপ্রবি’র পর এবার পাবনা পৌরসভা পেল ভারত সরকারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

পাবিপ্রবি’র পর এবার ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পাবনা পৌরসভা পেল জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) মূল্যমানের একটি অ্যাম্বুলেন্স। 

সিনহাকে খুন করেছে লিয়াকত : ওসি প্রদীপ

সিনহাকে খুন করেছে লিয়াকত : ওসি প্রদীপ

অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে খুনের জন্য পরিদর্শক লিয়াকতকে দায়ী করে বিচারকের কাছে নিজের প্রতি সদয় হওয়ার অনুরোধ জানিয়েছেন টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ভারতীয় অ্যাম্বুলেন্স উপহার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ভারতীয় অ্যাম্বুলেন্স উপহার

ভারতের প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স উপহার  দেয়া হয়েছে। 

নাটোরে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নাটোরে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নাটোর সদর উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।