দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
চট্টগ্রাম নগরীর ষোলশহরের পলিটেকনিকের বায়েজিদ বোস্তামী থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর প্রতিনিধি: যশোর অভয়নগর উপজেলার সুন্দলি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি ‘আন্ত: তদন্ত কমিটি’ গঠন করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহে বঙ্গবন্ধুর দূর্লভ ছবি ও ভিডিও চিত্র সম্বলীত বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেল ৫টায় রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পাবনার এক আদালত সৈয়দ দলিল উদ্দিন (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন।
রবিবার দুপুরে ভবদহ জলমগ্ন এলাকার শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী মিছিল সহকারে অবস্থান নেন যশোর কালেক্টরেট ভবনের সামনে। লাগাতার এই অবস্থান কর্মসূচি তাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা দেন তারা।
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমান সিম সাওতুল কোরআন-এ ইয়েস কার্ড পেয়েছে যশোরের ৩ শিশু ক্বারী। আসছে রমজানে এস এ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কোরআন- সিজন-৭, ২০২২।
পাবনায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।রোববার (০৯ জানুয়ারি ) সকাল সাড়ে সাতটায় পাবনা সদর উপজেলার মাধপুর-তেলটুপি এলাকায় এবং সকাল পৌনে আটটার সময় দাপুনিয়া-জোতআদম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার মূল্য মানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বা বিজিবি।
খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকচাপা ৩ মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
যশোর প্রতিনিধি:কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসবের উদ্বোধন হয়েছে যশোরে। জ্যেষ্ঠ কবি-সাহিত্যিকদের সঙ্গে তরুণ, নবীনদের মিলনমেলায় পরিণত হয় উৎসব। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বপশ্চিম'’ এর আয়োজনে আজ যশোরের রামনগর ইউনিয়নে একটি বেসরকারী সংস্থার হল রুমে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক
রাজধানীর কাপ্তান বাজারে আগুন লেগে এমজনের মৃত্যু হয়েছে । তবে তার পরিচয় জানা য়ায়নি।