অন্যান্য

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও তেজতুরি বাজার এলাকার একটি বাসা থেকে ইফতিয়াক আহমেদ অনিক (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের পাহাড়ি খাদ থেকে মারুফ (২৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৭ আগস্ট) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং থ্রিলার দোলনার প্রায় তিন শ’ ফুট নিচের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।মারুফের বাড়ি গাজীপুরে জেলায়।

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় ভূমিধসে রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : আবুল কালাম আজাদ

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : আবুল কালাম আজাদ

বাংলাদশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিচক্র যে পাকিস্তানের আদর্শে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করেছিল, সেই পাকিস্তান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে আর বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ৫০ টাকা জরিমানা করা হয়।রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।  

নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতার মো.রাজিব (৩০) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।  

সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।রোববার দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সোনার বাংলা ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ২৫০ জন চক্ষু রোগী

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ২৫০ জন চক্ষু রোগী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী অন্ধ কল্যান সমিতি এ ক্যাম্পের আয়োজন করে।

দেয়াল জুড়ে প্রেমিকার নাম লিখে,ওই কক্ষে ফাঁস নিল কিশোর

দেয়াল জুড়ে প্রেমিকার নাম লিখে,ওই কক্ষে ফাঁস নিল কিশোর

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।  নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।  

চাঁদপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

চাঁদপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনে বক্তব্যের জন্য নাম ঘোষণা না দেওয়াকে কেন্দ্র করে পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম হোসেন ও নাজিম ভুঁইয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দিতে নেওয়া হয়েছে।

মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

মৌলভীবাজারে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। 

শ্বশুরবাড়িতে স্ত্রী-ছেলেকে ছুরিকাঘাতে খুন

শ্বশুরবাড়িতে স্ত্রী-ছেলেকে ছুরিকাঘাতে খুন

রাজশাহীর তানোর উপজেলার পাঁচঅন্দর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাইয় দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।