ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চঘাট এলাকায় তেলবাহী জাহাজের ধাক্কায় মাটিকাটার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ছয় শ্রমিক আহত হয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অন্যান্য
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন ঘণ্টার যৌথ টহল চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর ৪৭০ জন সদস্য। শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বালুখালীর ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পে যৌথ এই টহল চলে।
হবিগঞ্জের চুনারুঘাটে আকলিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সুজন মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত সেই দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ গভর্নিং বডির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) তিনি ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ে করেন।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক রিয়াজ (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক আসামি।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মো. ঠান্ডু মিয়া ও মো. মতিন খাঁ নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
চুয়াডাঙ্গায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক যাত্রী সন্তান প্রসব করেছেন। জামালপুর জেলার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে শাহ জামাল।
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে আবু সামা অপু (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে আগুন লেগেছে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়।
নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রাকসহ প্রায় চার শতাধিক যানবাহন উভয় ঘাটে আটকা রয়েছে। এতে দুভোর্গে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।