রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার সারাদেশে জনসমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাজনীতি
বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৩০ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করবে আওয়ামী লীগ। গতকাল শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
আগামী ৩১ জুলাই সোমবার দেশের সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার (৩০ জুলাই) সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।
অবস্থান কর্মসূচিতে হামলা-সংঘর্ষ-আহত সার্বিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পল্টনে বিএনপির অফিসে পৌঁছে দিয়েছে পুলিশ। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন যে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে তার বাসায় তাকে পৌঁছে দেয়া হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দল।
রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মাঝে পড়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। শনিবার বিকাল সাড়ে চারটায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় দু’টি বাসে আগুন দেয়া হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৩ মাসে এই হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
রাজধানীর উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
শান্তি সমাবেশ শেষে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম।
শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঘোষিত ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ।