বাংলাদেশে বিরোধী দল বিএনপিকে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাজনীতি
উপজেলার লেখকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার থেকে দু' দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া (জিটি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে আজ প্রযুক্তি-নির্ভর অর্থনীতি বিকাশমান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি রায়ের জন্য আগামী ২ আগস্ট ধার্য করেছেন আদালত।
আগামীকাল শুক্রবার ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছ।
রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। বৃহস্পতিবারের (২৭ জুলাই) পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) এই যৌথ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
টাঙ্গাইলে ট্রাকচাপায় মো. আমিনুল ইসলাম (৫১) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসমাবেশে যোগ দিতে আসা পাঁচ শতাধিক নেতাকর্মীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল বর্মন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বর্মন পাড়ায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২৭ জুলাই)। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
সজীব আহমেদ জয়ের (সজীব ওয়াজেদ জয়) ৫৩তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৭ জুলাই)। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির একমাত্র ছেলে।