রাজনীতি

নৌকাকে বিজয়ী করার মাধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে : আমু

নৌকাকে বিজয়ী করার মাধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে : আমু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মাধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ই ডিসেম্বর মানববন্ধন জামায়াতের

ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ই ডিসেম্বর মানববন্ধন জামায়াতের

আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো ৪৮ ঘণ্টার অবরোধ এবং একইসাথে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনেরও ডাক দিয়েছে জামায়াত।

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

২৪ ঘন্টায় ৮টি যানবাহনে আগুন

২৪ ঘন্টায় ৮টি যানবাহনে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা নবম দফা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল আলম।

বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির

বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির

আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একইসাথে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনেরও ডাক দিয়েছে দলটি।

গুলিস্তানে বাসে আগুন

গুলিস্তানে বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ২টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। 

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

শহিদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ

শহিদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ

আজ সোমবার (৪ ডিসেম্বর)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহিদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন। ১৯৩৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শেখ মনির পিতা শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

রংপুরে ৩টি আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

রংপুরে ৩টি আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

রংপুরে ৩টি সংসদীয় আসনে মনোনয়ন বাতিল হয়েছে ৪ জনের এবং স্থগিত করা হয়েছে ৩ জন প্রার্থীর। এছাড়া স্পিকার, বাণিজ্য মন্ত্রীসহ ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঝালকাঠিতে বিএনপির বহিষ্কৃত নেতাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

ঝালকাঠিতে বিএনপির বহিষ্কৃত নেতাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

ঝালকাঠির দুটি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বাদ পড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কিংস পার্ট খ্যাত ব্যারিষ্টার আবুল কাশেম ফখরুল ইসলাম।

জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

‘জীবন্ত দগ্ধ মানুষদের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না’ প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাসী ও তাদের হুকুমদাতা, অর্থদাতাদের বিচার হলেই কেবল অগ্নিসন্ত্রাস বন্ধ হবে।