বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তাদের ষড়যন্ত্র রুখতে কেন্দ্রীয় ১৪ দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
আওয়ামী লীগ
স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীতে লাখো মানুষের স্রোত নামিয়ে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর ১৫টি নির্বাচনী এলাকা, ৪১টি থানা এবং শতাধিক ওয়ার্ড থেকে অজস্র মিছিলের স্রোতে এসে মিশে ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে।
আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দল আওয়ামী লীগ কখনও মানবাধিকার লঙ্ঘন করেনা বরং রক্ষা করে। তিনি বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য কয়েকটি দেশের সমালোচনা করে উল্লেখ করেন যে, তারা খুনীদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সোমবার সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের সামনের মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এসএ মালেক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামীলী গের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় অজ্ঞান হয়ে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভাস্থলে এ ঘটনা ঘটে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি তাদের গদি গেল। যেটাকে আমরা বলি 'চোরের মন পুলিশ পুলিশ'।