আওয়ামী লীগ

আওয়ামী লীগকে নয়, ডিসেম্বরে বিএনপিকেই লাল কার্ড দেখাবে জনগণ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগকে নয়, ডিসেম্বরে বিএনপিকেই লাল কার্ড দেখাবে জনগণ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে।

লড়াইকে আমরা আরো এগিয়ে নেবো : মির্জা ফখরুল ইসলাম

লড়াইকে আমরা আরো এগিয়ে নেবো : মির্জা ফখরুল ইসলাম

নিজেদের চলমান আন্দোলনকে আরো এগিয়ে নেয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। 

‘গাধা জল ঘোলা করে খায়’: বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী

‘গাধা জল ঘোলা করে খায়’: বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে বিএনপি’র বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গাধা জল ঘোলা করে খায়’। 

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস যেন ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস যেন ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস এবং বর্বরোতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সেই বর্বরতার মর্মস্তুত ঘটনা দেশবাসী যেন ভুলে না যায় এবং সেই দিন যেন ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।২০১৩, ১৪ ও ১৫ সালে তথাকথিত আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াত চক্রের নৈরাজ্য ও সহিংসতায় ৫শ’ মানুষ নিহত এবং প্রায় ৩ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়।

এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।তিনি বলেন, ২০১৪ সালে ভোট চুরি করেছে, আওয়ামী লীগ ২০১৮ সালে ভোট চুরি করেছে। এখন আবার ভোট চুরির নতুন নির্বাচন দিয়ে কোনো রকমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক কর্মসূচি কাল

‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক কর্মসূচি কাল

বাংলাদেশের রাজনীতির দুই অপশক্তি বিএনপি-জামাতের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপির শাসনামল ছিল মির্জা আব্বাসের লাগামহীন দুর্নীতি ও সন্ত্রাস : সজীব ওয়াজেদ জয়

বিএনপির শাসনামল ছিল মির্জা আব্বাসের লাগামহীন দুর্নীতি ও সন্ত্রাস : সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে টেন্ডার ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ের ২ একর জমি একটি কাগুজে প্রতিষ্ঠানকে লিজ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।

বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু ও জেল হত্যাকান্ডের জন্য  জিয়াউর রহমানকে দায়ী করে ক্ষমতায় থাকতে জিয়া ও বেগম জিয়া উভয়েই হত্যা-সংঘর্ষের পথ বেছে নিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে ‘পলিটিকস অফ কনফ্রন্টেশন’কে চিরদিনের জন্য বিদায় দিতে হলে বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার।