আগুন

বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট শেখবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

রাশিয়ার উপকূলে মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

রাশিয়ার উপকূলে মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে অগ্নিকাণ্ডের শিকার একটি মাছ ধরার জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের

সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

বিনামূল্যে মদ না দেওয়ায় আগুনে দগ্ধ ম্যানেজারের মৃত্যু, গ্রেপ্তার ২

বিনামূল্যে মদ না দেওয়ায় আগুনে দগ্ধ ম্যানেজারের মৃত্যু, গ্রেপ্তার ২

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ দেশীয় মদের দোকানের ম্যানেজার তানভীর আহমেদ রাব্বি (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় প্রধান আসামি নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চলন্ত পিকআপে দুর্বৃত্তের আগুন

চলন্ত পিকআপে দুর্বৃত্তের আগুন

বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া বাজারে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এ সময় পিকআপ চালক বা কেউ আহত হননি।

১২ ঘণ্টায় ১০ গাড়ি ও ৭ স্থাপনায় আগুন : ফায়ার সার্ভিস

১২ ঘণ্টায় ১০ গাড়ি ও ৭ স্থাপনায় আগুন : ফায়ার সার্ভিস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি এবং রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।