রাজধানীর কেরানীগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন
রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর আড়াইটার দিকে বাসে আগুন দেয়া হয়।
রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়।
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো গুদামটি পুড়ে যায়।
রাজশাহীর বাঘা উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। ১১তম দফার এই অবরোধের প্রথম দিনে রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুরের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিএনপির ডাকা ১১তম দফার অবরোধের প্রথম দিনেই রাজধানীর গুলিস্তান বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
অবরোধের আগে রাজধানীসহ সারাদেশে ৫টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়।