আগুন

২৪ ঘন্টায় ৮টি যানবাহনে আগুন

২৪ ঘন্টায় ৮টি যানবাহনে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা নবম দফা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গুলিস্তানে বাসে আগুন

গুলিস্তানে বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ২টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। 

গাজীপুরের যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরের যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলগামী একটি বাসে আগুন দেয়া তারা। 

সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানে আগুন

সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানে আগুন

বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে। 

নাটোরে দুই বাসে আগুন

নাটোরে দুই বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে আগুন, দগ্ধ চালক

দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে আগুন, দগ্ধ চালক

দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা ধান ও কেবিন পুড়ে গেছে। এসময় ট্রাকচালক আনিসুর রহমান আনিস (২৭) দগ্ধ হয়েছেন।

নওগাঁয় সড়কের পাশে রাখা ট্রাকে আগুন

নওগাঁয় সড়কের পাশে রাখা ট্রাকে আগুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে রাখা একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

কালিয়াকৈরে চলন্ত ট্রাকে আগুন

কালিয়াকৈরে চলন্ত ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথন এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

আবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

আবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের একটি বাসে, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে এবং মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।