আগুন

নাটোরে ৩টি বাসে আগুন

নাটোরে ৩টি বাসে আগুন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এতে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।

নওগাঁয় পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁয় পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁর মহাদেবপুরে একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাসের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ২৫ ঘর

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ২৫ ঘর

ঠাকুরগাঁওয়ে আগুনে ১৬টি পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলো।

অবরোধের আগের রাতে সিলেটে স্কুলবাসে আগুন

অবরোধের আগের রাতে সিলেটে স্কুলবাসে আগুন

সিলেট-সুনামগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় কুমারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীর মৌচাক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাকের গোল্ডেন প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোল্ডেন প্লাজার ৮ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।