পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে মাছরাঙ্গা পরিবহন নামক বাসের হেলপার জুবায়ের রহমান (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ হোসেন সুমন (৪০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
- নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান
- * * * *
- হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত
- * * * *
- শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে
- * * * *
আটক ১
কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারি- টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে সিরাজ মোস্তফা (২৮)।
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডারসহ ইসমাইল (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ইসমাইল জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়িটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র্যাব। তবে প্রাথমিকভাবে আটককৃতের নাম পরিচয় জানা যায়নি।
কক্সবাজার টেকনাফের হ্নীলা বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শীর্ষ হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ নূরকে হুন্ডির ৯ লক্ষ ১১ হাজার ৫৬০ টাকা, ৪ হাজার ৮০০ পিস ইয়াবা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংক হিসাবের জমা ও চেকবইসহ গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশকালে ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ মো. সোহাগ (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। এসব সোনার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
কক্সবাজারের টেকনাফ থানাধীন কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে ৮৯ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৭টি বন্যপ্রাণী সান্ডাসহ (সরীসৃপজাতীয় একটি প্রাণী) রাজ্জাক ওরফে রাজু (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।