প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে তাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং যেকোনো সংকট মোকাবেলায় রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি পণ্যের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমদানি পণ্যের উপর নির্ভরতা কমাতে হবে এবং আমাদের সকলেরই এ চেষ্টা করা উচিত।’
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
আমদানি
কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন।
চট্টগ্রাম বন্দর দিয়ে বন্ড সুবিধায় (অন-চেসিস) আনা ১০৭ মেট্রিক টন কাপড় (পলিস্টার ওভেন ফ্যাবিক্স) জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ইউরিয়া সার আমদানি করবে সরকার। কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন আমদানি করা হবে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জেলার ভোমরা স্থলবন্দরের সব ধরনেরআমদানি-রপ্তানি কার্যক্রম রোববার (২ অক্টোবর) থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে।
বাংলাদেশে বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদন দেয়া হলেও আমদানিকারকরা চাল আনতে পারছেন না।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর আরোপিত সমুদয় আগাম কর (এআইটি) অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।