মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতি 'অটল' সমর্থন ঘোষণা করে বলেছেন, এই যুদ্ধে রাশিয়া জয়ী হতে পারবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু চুক্তি স্থগিত করার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন বাইডেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ ছিল 'অনিবার্য' বিষয়। রাশিয়া এই যুদ্ধ শুরু করেনি। বরং যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে মঙ্গলবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
প্রায় বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ আরও বিস্তার লাভ করে এমন আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বিন গ্যাং এই উদ্বেগ প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হঠাৎ ইউক্রেন গেছেন। এক বছর আগে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম তিনি সেখানে গেলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেছেন, তা পছন্দ হয়নি রাশিয়ার। ইমানুয়েল ম্যাক্রোঁ, লে জ্যোরনাল দু দিমাখেঁ পত্রিকাকে জানান, ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায়; তবে, ধ্বংস দেখতে চায় না।
রাশিয়াকে অভিযুক্ত করতে জাতিসঙ্ঘ সম্মেলনের আগে ইউক্রেন তার ভূখণ্ডে একটি পরমাণু দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছে বলে মস্কো দাবি করেছে। রাশিয়া অবশ্য কোনো প্রমাণ না দিয়েই এই অভিযোগ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, বিজয় ছাড়া ইউক্রেনের কোনো বিকল্প নেই। আমাদেরকে ইউক্রেন এবং ইউরোপকে মুক্ত করতে হবে। কারণ, যখন রুশ অস্ত্র থেকে আমাদের দিকে গুলি ছোঁড়া হয়, তখন তা প্রতিবেশীদের দিকেও তাক করা থাকে।
ফের রহস্যজনক মৃত্যু হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল অর্থ জোগানদাতা মারিনা ইয়ানকিনার।বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি বহুতল ভবনের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
বেলারুশের নেতা অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার নতুন আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে নিজ দেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত।
রাশিয়া বলেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনী নতুন করে বেশ কিছু সাফল্য পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার একই সময়ে এ দাবি করলে রাশিয়া। গত বছর ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মস্কো।