ইউক্রেনকে যুদ্ধবিমান না দেবে না যুক্তরাষ্ট্র। এর বদলে আবরামস ট্যাঙ্কসহ অন্যান্য ধরনের সহায়তা বাড়াবে দেশটি। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কোঅর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স জন কিরবি এ তথ্য প্রকাশ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধবিমান দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে ইউক্রেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন শীর্ষস্থানীয় সহযোগী শনিবার বলেছেন, ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা আক্রান্ত দেশটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিমান দিয়ে সজ্জিত করার সম্ভাবনা নিয়ে অতি ‘ক্ষিপ্র গতিতে’ আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা শুক্রবার বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে তারা আরো পশ্চিমা অস্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ট্যাংকের দাবি পূরণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের এফ-১৬-এর মতো পাশ্চাত্যের চতুর্থ প্রজন্মের জঙ্গিবিমান চেয়েছে ইউক্রেন। বুধবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা ইউক্রেনকে আধুনিক ট্যাংক সরবরাহ করবে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের সৈন্যদের মনোবল ব্যাপকভাবে বেড়ে গেছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ইউক্রেনকে লিওপার্ড ২ ব্যাটল ট্যাংক সরবরাহ করতে রাজি হয়েছেন। রুশ বাহিনীকে বিতাড়িত করার জন্য ইউক্রেনের এসব ট্যাংক প্রয়োজন বলে বার্লিনের ওপর ব্যাপক চাপ সৃষ্টির প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
ইউক্রেনে এক দুর্নীতিবিরোধী অভিযানের সাথে সম্পর্কিত এক সরকারি রদবদলের আগে বেশ ক’জন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।এদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী।
জার্মানির সুস্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়টি ভাবছে পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, জার্মানি আনুষ্ঠানিক অনুমতি না দিলেও তার দেশ জার্মানির তৈরি লিওপার্ড টু ট্যাংক ইউক্রেনকে পাঠাতে প্রস্তুত দেশগুলোর একটি জোট তৈরি করছে।
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশে আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছেন ৩০ হাজার।