ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট জানান। খবর রয়টার্সের।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ইউক্রে
ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন কমছে ৪০ শতাংশ।ইউক্রেনীয় শস্য সমিতির প্রধান সের্গেই ইভাশচেঙ্কো শুক্রবার এ কথা জানান।
ইউক্রেনে যুদ্ধের জন্য বরাবরই রাশিয়াকে দোষ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কোনো দোষ নেই এবং তারা এর জন্য দায়ী নয়। এ সংঘাতের ফলে দুই দেশ `একই ট্র্যাজেডি বহন করছে` বলেও জানান তিনি
২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষে নেওয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ প্রধান।
রাশিয়ার হামলার সর্বশেষ তরঙ্গ একাধিক শহরকে অন্ধকারে ফেলে দেওয়ার পরে ইউক্রেন শনিবার বিদ্যুৎ এবং পানি সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা করছিল এবং লোকেরা গরম বা প্রবাহিত পানি (টেপের পানি) ছাড়াই শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রা সহ্য করতে বাধ্য হয়েছে।
ইউক্রেনের পুরো এলাকা জুড়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিয়েভ শহরেই ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ ছাড়াও হামলা চালানো হয়েছে উত্তরের খারকিভ, দক্ষিণের ওডেসা এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন নগরীতে ১৬ বারেরও বেশি বোমা হামলা চালিয়েছে।
জাতিসংঘ বলছে, রুশ সৈন্যরা শত শত ইউক্রেনীয় বেসামরিক লোককে হত্যা করেছে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, এমন লোককেও কোন বিচার ছাড়াই হত্যা করা হয়েছে যারা স্পষ্টতঃই কোন হুমকির কারণ ছিল না – এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের হাতও ওপর দিকে তোলা ছিল।
ক্রেমলিন মঙ্গলবার বলেছে, ইউক্রেন সংঘাত সমাধানে কোনো অগ্রগতি হতে পারে না যতক্ষণ না কিয়েভ দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেয়।