মাগুরার মহম্মদপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে শনিবার বিকেলে ভাটাগুলোকে এ জরিমানা করা হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ইটভাটা
খাগড়াছড়ির মাটিরাঙায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উল্লেখিত ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন করায় ইটভাটা পরিচালনার দায়ে ৪টি ইটভাটাকে দশ লক্ষ টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
সরকার বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটির কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এবং ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করতে ৬৪ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) অনুরোধ করা হয়েছে।
সারাদেশের সকল অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার আগামী সাত দিনের মধ্যে বন্ধ করার নির্দেশনা জারি করতে বলেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব এবং পরিবেশ সচিবকে এ নির্দেশনা জারি করতে বলা হয়েছে।
বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। এতে আগামী সাত দিনের মধ্যে অবৈধ ইটভাটা অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনতে আগামী ছয় সপ্তাহের মধ্যে পার্বত্য তিন জেলা-বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির ১৩০টি অবৈধ ইটভাটা ও এর আনুষঙ্গিক স্থাপনা গুড়িয়ে দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জে স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।