ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলের নজিরবিহীন হামলায় অন্তত ৬০টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকে হাসপাতাল, মসজিদসহ গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা ফেলছে ইসরায়েল। সর্বশেষ উত্তর গাজার আল-সালাম মসজিদটি ধ্বংস করেছে ইসরায়েল।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইসরায়েল
ইরান-ইসরায়েল। একে অপরের প্রতি চরম বৈরি দুই দেশ। সম্প্রতি ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। সেখানে বিভিন্ন স্থাপনা, হাসপাতালেও চালানো হচ্ছে হামলা।
ফিলিস্তিন শাসিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের আরও পাঁচ সৈন্য নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে গাজায় স্থল অভিযানের সময় এই পাঁচ সৈন্যের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দক্ষিণ লেবাননে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানোর দাবি করেছে। এর আগে, উত্তর ইসরায়েলের দোভিভ শহরে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাত ইসরায়েলি আহত হন।
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা।
অবরুদ্ধ গাজার বৃহত্তম হাসপাতালটির প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। গাজার হামাস সরকার এবং আল-শিফা হাসপাতালের পরিচালক হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে।
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য দৈনিক ৪ ঘণ্টা যুদ্ধ বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর করা হবে।