ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উভয়ই যুদ্ধাপরাধ করছে বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইসরায়েল
একমাসের বেশিও সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্তিতিতে চরম উত্তেজনা বিরাজ করছে লেবানন সীমান্তেও।
ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরো একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের পর এবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে চার সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে। কেবল গাজায় স্থল হামলায় অংশ নেওয়ার পর এই উপত্যকার ভেতরে হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ৩২ সৈন্য নিহত হয়েছেন।
যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রাখায়, ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছে তুরস্ক। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।
অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে রবিবার দুই দিনের সফরে তুরস্ক যাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
তুরস্ক শনিবার বলেছে, তারা গাজায় রক্তপাতের প্রতিবাদে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তুরস্কে সফরে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার প্রাক্কালে আংকারা এ সিদ্ধান্ত ঘোষণা করল।
দুই সপ্তাহ আগে হাসপাতালে হামলার পর বিশ্বজুড়ে রোষানলে পড়লেও থামেনি দখলদার ইসরায়েল। এবার অন্য একটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৬ জন।