রাজধানীর ধানমন্ডি লেক থেকে ইমতিয়াজ (৪৬) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধার
মেক্সিকোতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অপহৃত ১১৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
টাঙ্গাইলের দেলদুয়ারে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক।
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার হজরত আলির ভাড়া দেওয়া ঘর থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বাবা-মা পলাতক রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।
নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রী ইয়াছমিন (১৫) এর মরদেহ ও এর দেড় ঘণ্টা পর সকাল ১১টার দিকে অপর স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস।