রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
উদ্ধার
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেছে তুরস্ক সরকার। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পশ্চিম লিবিয়ার শহরের কাছে ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ৫৭টি মৃতদেহ উপকূলে ভেসে আসার তথ্য পাওয়া গেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়ি থেকে মো. অলিউল্লার (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি এলাকার আবদুল আলী মোল্লার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪নং গার্ডারের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী সাকাহোলা বন থেকে কবর খুঁড়ে ৪৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ।
কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে ভেসে আসা একটি ট্রলার থেকে অন্তত ১০ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান সাধু (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) ভোরে শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি বিজিবির সহায়তায় উদ্ধার করে পুলিশ।
রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবনের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।