শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
এসএসসি
এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আসতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেই সাথে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।
এইচএসসি ও আলিম পরীক্ষা ফরম পূরণের সময় শেষ হবে আজ। মঙ্গলবার পর্যন্ত ফরম পূরণ করে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেয়া হয়েছে। আর শিক্ষার্থীরা ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড এ–সংক্রান্ত আলাদা নোটিশ জারি করেছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ) জন্য ২৩ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার প্রেক্ষাপটে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে নেবার সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।
কোভিড পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
করোনা ভাইরাসের কারণে চলতি বছরে আটকে থাকা এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটোপাস হবে সে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি।
‘আমরা জানি এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেব। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।’