ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
করোনা
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জনের দেহে।
গত ৫ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লক্ষের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এ নিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু ৪ হাজার ছুঁয়েছে।
আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। করোনা মহামারির পর এবার তৃতীয় ঈদ উদযাপন করলো বিশ্ব। দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু। নতুন হট স্পটে পরিনত হয়েছে ভারতের মহারাষ্ট্র।
যশোর প্রতিনিধি: আবারও ভারত ফেরত এক করোনা রোগী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে পালিয়েছে। ইউনুস আলী গাজী (৪০) নামে ওই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই উদযাপন কোনভাবেই নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ না হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৯০ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে।
দেশে করোনাভারাসের সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর থেকে আরও এক দফা লকডাউন বাড়ছে। সেইসঙ্গে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে।
মাঝখানে দিন চারেক সামান্য স্বস্তি মিলেছিল। কিছুটা হলেও নিম্নমুখী ছিল দৈনিক সংক্রমণের হার। কিন্তু বৃহস্পতিবার আবার উদ্বেগ বাড়াল সংক্রমণের পরিসংখ্যান। একধাক্কায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা।