ল্যানসেট এবং নেচার পত্রিকার পর এবার ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সরাসরি রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
করোনা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪০ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।
প্রধান কিছু উপসর্গের পাশাপাশি নিয়মিতই ধরা পড়ছে করোনার নতুন নতুন উপসর্গ। যেমন বিজ্ঞানীরা বলছেন কানের সমস্যা বা শোনার ক্ষমতা কমে যাওয়াও হতে পারে করোনার উপসর্গ। শুধু উপসর্গই নয়, করোনা থেকে সেরে উঠার পরেও এই সমস্যা দেখা দিতে পারে।
গত ৮ মে ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৮৭ জনের। তার পর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে। কিন্তু গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে দিল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। যদিও দৈনিক সংক্রমণ পর পর দু’দিন সাড়ে ৩ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশকে চীনের দেয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (১২ মে) ভোর ৫টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোজা ৩০টি হলে শুক্রবার ঈদ। আর ২৯টি হলে ঈদ হবে বৃহস্পতিবার। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গত কয়েক দিনের মতো বুধবারও দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে। পদ্মার তীরে ঠিক যেন জনসমুদ্র।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু। নতুন হট স্পটে পরিনত হয়েছে ভারতের মহারাষ্ট্র।
পাবনা প্রতিনিধি: রাজশাহী বিভাগে থামছে না করোনার ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মৃত ব্যক্তি হলেন পাবনা জেলার অধিবাসী। একই সময়ে পাবনায় নতুন করে ১ জন আক্রান্তসহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।
বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।