করোনা

রাশিয়ায় অনুমোদন পেল ‘স্পুটনিক লাইট’, এক ডোজই যথেষ্ট!

রাশিয়ায় অনুমোদন পেল ‘স্পুটনিক লাইট’, এক ডোজই যথেষ্ট!

এতদিন করোনার রাশ টানতে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হত। এবার একটা ডোজেই করোনাকে কাবু করা যাবে, দাবি রাশিয়ার। করোনা টিকা স্পুটনিক ভি-র (Sputnik V) একটি ডোজই মারণ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হবে। এই একটি ডোজের টিকার ক্ষেত্রে ছাড়পত্র মিলেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ-এর থেকে।

করোনা আক্রান্ত কঙ্গনা

করোনা আক্রান্ত কঙ্গনা

করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানালেন তিনি।

ভারতে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল

ভারতে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল

পর পর তিন দিন ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এ নিয়ে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন।

ফেরি চলালচল বন্ধ: ঘাটে অপেক্ষায় হাজার হাজার যাত্রী

ফেরি চলালচল বন্ধ: ঘাটে অপেক্ষায় হাজার হাজার যাত্রী

করোনার বিস্তার রোধে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট এবং ট্রলারসহ যাত্রী পরিবহনের নৌযান। এদিকে দিনের বেলায় দুই রুটের ফেরী চলাচল বন্ধ করে দিল বিআইডব্লিউটিসি। ফলে পাটুরিয়া এবং শিমুলিয়া ফেরি ঘাটে হাজার হাজার মানুষ অবস্থান করছে। বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরম আকারা বেড়েছে।

বিশ্বে করোনাভাইরাস: মৃত্যু ৩২ লাখ ৮৩ হাজার ছাড়াল

বিশ্বে করোনাভাইরাস: মৃত্যু ৩২ লাখ ৮৩ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু। নতুন হট স্পটে পরিনত হয়েছে ভারতের মহারাষ্ট্র।

এক মাস পর মৃত্যু ৪০ এর নিচে

এক মাস পর মৃত্যু ৪০ এর নিচে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। দীর্ঘ ৪১ দিন পর দেশে করোনায় মৃত্যু ৪০ এর নিচে নামল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৩৩ জনে।

ভারতের মহামারি ঠেকাতে ফাউসির তিন পরামর্শ

ভারতের মহামারি ঠেকাতে ফাউসির তিন পরামর্শ

ভারতের করোনা মহামারির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের অন্যতম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। এই পরিস্থিতিতে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। প্রয়োজনে সেনাকে ব্যবহার করে অস্থায়ী হাসপাতাল তৈরি, লকাডাউন জারি করে সংক্রমণ শৃঙ্খল ভাঙার মতো পদক্ষেপ করার কথা বলেছেন। 

কোভিড ১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

কোভিড ১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন সংবাদ সংস্থাকে জানান, “রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।”

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু প্রায় ৪ হাজার, আক্রান্ত ৪ লাখের বেশি

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু প্রায় ৪ হাজার, আক্রান্ত ৪ লাখের বেশি

ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবারও ৪ লাখ ছাড়াল। এই নিয়ে তৃতীয় বার দেশটিতে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন। যা একদিনে আক্রান্তের পরিসংখ্যানে সবথেকে বেশি। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮ জন।