প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আর তিন সচিবকে বদলি করা হয়েছে। ঢাকা ও সিলেটে নিয়োগ দেওয়া হয়েছে নতুন বিভাগীয় কমিশনার।
কর
বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৪ জন। মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্যের কোনো সংকট নেই। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো সকলের জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা।
দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণটিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর তিন দিনব্যাপী জোট আসিয়ানের সম্মেলন মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে গতকাল বুধবার ‘মিয়ানমার আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে’ বলে মন্তব্য করেছেন।
যৌতুক মামলায় পাবনা এনসিসি ব্যাংকের এক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সকাল ১০টার দিকে পাবনা শহরের এলএমজি মার্কেটের সামনে থেকে ব্যাংকে প্রবেশকালে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।
আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের পর সেখানে সাহায্য বন্ধ করে দিয়েছে বিশ্ব ব্যাংক। এদিকে, সুদানকে ব্লক থেকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন। বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে এবং অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহানের ওপর চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও এর উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।